শিক্ষার্থীদের মতামত
ফেসবুক রিভিউ
Posted on Saddam HossainTrustindex verifies that the original source of the review is Facebook. কুরআন শিখার জন্য এটি একটি অসাধারণ কোর্স, বিশেষ করে আমাদের মতো যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তাদের জন্য। আমার অভিজ্ঞতার আলোকে কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরছি: যাদের জন্য উপযুক্ত: যারা সময়ের অভাবে ফিজিক্যালি কোনো শিক্ষকের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন না অথবা ছোটবেলায় পড়ার পর নিয়মগুলো এখন আর মনে নেই, তাদের জন্য এই কোর্সটি খুবই কার্যকর। শিক্ষকের দক্ষতা: Fazle Rabbi ভাইয়ের পড়ানোর স্টাইল চমৎকার। তিনি খুব সহজভাবে এবং ধৈর্য নিয়ে প্রতিটি বিষয় বুঝিয়ে দেন, যা শেখার আগ্রহ বাড়িয়ে দেয়। কেন এই কোর্সটি করবেন: তাজবিদ বা শুদ্ধ উচ্চারণে কুরআন পড়ার নিয়মগুলো আয়ত্ত করার জন্য এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সলিউশন। উপসংহার: ঘরে বসে শুদ্ধভাবে কুরআন শিখতে চাইলে নির্দ্বিধায় এই কোর্সটি বেছে নিতে পারেন।Posted on Belal AhmedTrustindex verifies that the original source of the review is Facebook. online e gyan orjoner ek ononno platform tahzib institue...Posted on Muhammad Mehedi HasanTrustindex verifies that the original source of the review is Facebook. আলহামদুলিল্লাহ্! আল্লাহ শাইখ কে উত্তম বিনিময় দান করুন। খুবই সুন্দর ভাবে তিনি পড়ান। কুরআন কোর্স করে আমি খুবি আনন্দিত। আশা করি তিনি আরও বিষয়ভিত্তিক কোর্স নিয়ে আসবেন।Posted on Md M ZamanTrustindex verifies that the original source of the review is Facebook. দ্বীনি শিক্ষার অসাধারণ একটি প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুন এবং বরকত দান করুন।Posted on Inzamam Ul HaqTrustindex verifies that the original source of the review is Facebook. আসসালামু আলাইকুম ওস্তাজ, আলহামদুলিল্লাহ, গত দুই বছর রমজানে আপনার তত্ত্বাবধানে কুরআন মাজিদ পড়ার কোর্সটি সম্পন্ন করার সৌভাগ্য হয়েছে। আপনার সাবলীল ও গোছালো পাঠদান পদ্ধতি আমার কুরআন শিক্ষাকে অনেক সহজ করে দিয়েছে। ইনশাআল্লাহ, আগামীতেও আমি তাহজীব ইনস্টিটিউটের সাথেই থাকতে চাই। আপনার এবং আপনার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। আমিন।Posted on Md MamunurTrustindex verifies that the original source of the review is Facebook. আলহামদুলিল্লাহ, তাহজীব ইনস্টিটিউট এর মাধ্যমে পবিত্র রমজান মাসে কুরআন শিখতে পারছি। আপনাদের প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করছি।Posted on Muhammad Asifur RahmanTrustindex verifies that the original source of the review is Facebook. আলহামদুলিল্লাহ। আগে থেকে কুরআন মাজিদ তেলাওয়াত করতে পারলেও এতো নিয়ম করে শিখতে পারিনি। এই কোর্সের মাধ্যমে শুদ্ধভাবে শিখতে পেরেছি। উস্তায প্রতি ক্লাসে আগের পড়া গুলো রিভিউ করেন, যার মাধ্যমে সবগুলো পড়া মুখস্ত হয়ে যায়। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আমিনPosted on Tarikul AzadTrustindex verifies that the original source of the review is Facebook. আসসালামু আলাইকুম, তাহযিব ইন্সটিটিউটে নাজেরা কোর্স আমার জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। কারণ আমি কুরয়ান শিখেছিলাম অল্প বয়সে, ফলে অনেক কিছু এলোমেলো করে ফেলতাম। কোর্সে ক্লাস করার সময় মনে হতো সেগুলো রিভিশন হচ্ছে। উস্তাদ যেভাবে পড়াতো, বিশেষ করে ক্লাসে উস্তাদের স্বল্প সময়ের তাফসির শুনলে মনে হতো ঘটনাগুলো চোখের সামনে ঘটতেছে। গ্রুপে যেকোনো সমস্যার জন্য নক করলে, দ্রুত সমাধান পাওয়া যেত। তাহযিবের সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ কবুল করুক এবং তাদের এমন আরো মহৎ কাজ করার তৌফিক দান করুক।Posted on Fabiha TasnimTrustindex verifies that the original source of the review is Facebook. আসসালামু আলাইকুম, তাহজিব ইনস্টিটিউটে নাজেরা কোর্স করা ছিল আমার জীবনের অন্যতম বরকতময় অভিজ্ঞতা। এখানে শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত আন্তরিক, সহানুভূতিশীল ও তাজবীদ মেনে কুরআন শিক্ষা দেন। প্রতিটি ক্লাসে এক ধরণের প্রশান্তি আর আধ্যাত্মিক অনুপ্রেরণা পাই। যারা সত্যিকারভাবে কুরআন শিখতে ও বুঝতে চান, তাদের জন্য এটি এক আদর্শ প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, এমন জায়গায় পড়ার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আল্লাহ পাক আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিক, আমিন।🤍Posted on হাবিবুর রহমানTrustindex verifies that the original source of the review is Facebook. আসসালামু আলাইকুম, ছোট বেলায় মক্তবে কুরআন পড়েছি কিন্তু সেটা ছিলো অশুদ্ধ। তারপর কলেজ জীবনে আবার কুরআন শিখেছি। উচ্চারণ কিছুটা শুদ্ধ হলেও মদ গুন্নাহ ঠিক হয়নি। তারপর কেটে গেছে ১৩ বছর এই বাসনায় যে কবে কুরআন শুদ্ধ করবো। সুযোগ খুঁজতাম কিন্তু চাকরির পড়াশোনা আর দূরে চাকরি করার কারণে হয়ে উঠে নি। গতবছর নিজ জেলায় বদলি হওয়ায় সেই বাসনায় আবার ব্যাকুল হয়ে যাই। একদিন মসজিদের হুজুরের কাছে গেলাম কিন্তু মনে হলো হুজুরের পড়ানোর কৌশল আমার এই বয়সে কাজে লাগবে না। তারপর আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। হঠাৎ একদিন তাহযিব ইনস্টিটিউটের কুরআন শিক্ষা কোর্স দেখলাম নামাজ এপসে। সেই কোর্স শিখার জন্য ইউটিউবে তাহজিবের চ্যানেলে গিয়ে দেখলাম নাজেরা কোর্স। এতো খুশি হয়েছিলাম যা ভাষায় প্রকাশ করার মতো না। একটা ক্লাস ও মিস করি নাই। কাজ থাকলে পরবর্তীতে শুনে নিতাম। প্রত্যেকটা ক্লাসের পড়া দিয়েছি। শত ব্যাস্ততার মধ্যে ও চালিয়ে গিয়েছি। মনে করেছি এটা আমার জীবনের শ্রেষ্ঠ সুযোগ। আলহামদুলিল্লাহ! এখন কুরআন পড়তে অনেক মজা পাই। প্রতিদিন প্রায় ৭/৮ পৃষ্ঠা পড়ার চেষ্টা করি। উস্তাদ ফজলে রাব্বি ও উস্তাদ মাহমুদুল হাসান স্যারদের কে অন্তর থেকে দোয়া করি। তাদের অক্লান্ত পরিশ্রমে আমি সফল। বলতে গেলে এটা একটা ফ্রি কোর্সের মতো। কিন্তু উনাদের আচরণ ছিলো খুবই আনন্দদায়ক। আল্লাহ তায়ালা উনাদেরকে কবুল করুন। ইনশাআল্লাহ সারাজীবন আমি তাদের জন্য দোয়া করবো। সবশেষে তাহজিব ইনস্টিটিউটের সকলকে ধন্যবাদ জানাই। আমার জন্য ও দোয়া করবেন। ভবিষ্যতে অর্থ সহ কুরআন পড়ার কোর্সটি করাবেন আশা করি। আমি করবো ইনশাআল্লাহ।
গুগল রিভিউ
Posted on Fazle Rabbi (ফজলে রাববি)Trustindex verifies that the original source of the review is Google. Tahzib Institute is an open Islamic learning platform. Everyone can learn Islamic basic things. Stay connected.Posted on Sadia AkterTrustindex verifies that the original source of the review is Google. আলহামদুলিল্লাহ, তাহযিব ইন্সটিটিউট এর কুরআন তাজবীদ ও নাযেরা কোর্স দুটি আমি সম্পন্ন করেছি।এখান থেকে আমি অনেক বেশি উপক্রিত হয়েছি। আমি এখন কুরান শুদ্ধ করে পড়তে পারি ইংশাল্লাহ। যদিও আমি আগে থেকে কুরআন মক্তব থেকে পরা শিখেছিলাম, কিন্তু ভুল হওয়ার ভয়ে আমি কুরআন তেলাওয়াত করতে সাহস পেতাম না,। ওস্তাদ এর পড়ানোর ধরণ ও খুব সুন্দর বোধগম্য এবং অনেক সাবলিল ছিল। সেই সাথে অনেক patiently সবাই কে বুঝিয়েছেন। আমি কখোনো সম্পুরন ফ্রী তে এত সুন্দর ক্লাস এর আশা করিনি। তাজবীদ, নাযেরা ক্লাস এর পাশাপাশি চলার পথের কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যা আমাদের দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল এর সহায়ক হবে আশা করি। প্রকৃত পক্ষে আমার করা সকল কোর্স এর মধ্যে এটি ছিল সবচেয়ে অন্যতম। আমি আমার ওস্তাদ, ওস্তাযা ও তাহযিব ইন্সটিটিউট এর সকল এর জন্য আল্লাহর কাছে তাদের এই উত্তম কাজের অনেক ভাল প্রতিদান এর জন্য দোয়া দরখাস্ত করি। আল্লাহ যেন তাদের নেক নিয়ত গুলো কবুল করেন,তাদের এই উত্তম পথের যাত্রা সহজ করেন এবং তাদের উত্তম প্রতিদান দান করেন। আমিন।Posted on Shakila AkterTrustindex verifies that the original source of the review is Google. alhamdulillah......Allah pak TAHZIB institute ar madhome ROQUYA course ar moto ato durdanto course korar tawfik diyache.... akhanker Ostad ra allah paker nayamot.... ato kom fee ami kono site a pani.....ALLAH PAK tader soby k uthom rupe koboliyat dan korok....Posted on RayHan FardousTrustindex verifies that the original source of the review is Google. I completed some courses herePosted on Waffy SharminTrustindex verifies that the original source of the review is Google. সকল প্রশংসা মহান আল্লাহপাকের🤲আমার দ্বীনে ফিরার প্রথম ধাপটি ছিলো বলবো আল্লাহর ইচ্ছের পর তাহযিব ইন্সটিটিউট এর। আমি চাচ্ছিলাম এই রামাদান মাস টা প্রপারলি কাজে কিভাবে লাগানো যায়। ঠিক তখন ই ফ্রি কোর্স টি আমার জন্য কত্ত যে হেল্পফুল ছিলো শুকরিয়া আল্লাহ🤲আমি পরবর্তী তে চাইবো এইভাবেই যেনো দ্বীনি কাজে তাহযিব এর সাথে আমি থাকতে পারি একটি পরিবারের মতো, শুধুই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহহুম্মা বারিকলাহু 🤲তাহযিব এর জন্য অনেক দোআ🤲।Posted on Nusaiba AkterTrustindex verifies that the original source of the review is Google. The teachers' behavior, teaching style and their efforts to help in any subject were the best. Nowadays we really need teachers like Ustad Fazle Rabbi in terms of knowledge acquisition. And everything from the management of Tahzib Institute to the website design is amazing. And the courses were very helpful in learning new things and increasing my knowledge.✨Posted on Bony SultanaTrustindex verifies that the original source of the review is Google. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাতুহ।রমাদান কুরআন তাজবিদ কোর্সের মাধ্যমে Tahzib Institute সাথে আমার পরিচয়।আলহামদুলিল্লাহ,মাত্র ১৬ দারসের মাধ্যমে কুরআন মাজিদ শুদ্ধ ভাবে শিখতে পেরেছি।আমাদের উস্তাযের পড়ানো মাশাআল্লাহ অনেক সুন্দর।তিনি প্রতিটা দারস সুন্দর ভাবে ধরে ধরে শিখিয়েছেন আমাদের।আমি Tahzib Institute এবং Tahzib Institute এর সকল উস্তায উস্তাযার প্রতি অনেক কৃতজ্ঞ।এই সুন্দর কাজের বিনিময়ে আল্লাহ তায়ালা আপনাদের উত্তম প্রতিদান দান করুক।আমিন।Posted on Md MomenTrustindex verifies that the original source of the review is Google. আলহামদুলিল্লাহ। তাহযিব ইন্সটিটিউট এর মেহনত কে আল্লাহ তায়ালা কবুল করুক। তাদের এতো কষ্টের বিনিময়ে আল্লাহ যেনো তাদের উত্তম বিনিময় দিক। আল্লাহ যেনো তাহযিব ইন্সটিটিউট কে মানুষের কল্যানের জন্য ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যান। মূল কথা হলো তাহযিব কে নিয়ে যতই বলি অনেক কম হবে। আমি তাহযিব এর বেসিক কুরআন তাজবিদ কোর্সে যুক্ত ছিলাম। মা শা আল্লাহ, ওনাদের ক্লাসে পড়ানোর পদ্ধতি এতই সুন্দর যে, যখন কোনো সমস্যার কারণে আমার একটা ক্লাস মিস হয়ে যেতো তখন নিজের মধ্যে অনেক অস্থিরতা কাজ করতো যে আমি আজকে এত সুন্দর ক্লাস টা করতে পারলাম না।পরে অবশ্য রেকর্ড দেখে নিতাম, তাদের মা শা আল্লাহ এই সুব্যবস্থা ছিলো। আমাদের মতো জেনারেল লাইন পড়ুয়া স্টুডেন্ট দের জন্য একদম বেসিক থেকে তাও আাবার ফ্রি কোর্স!!! সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার জন্য,,, ঠিক কিভাবে বললে আমার রবের শুকরিয়া আদায় হবে আমি জনিনা।আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। পরবর্তীতে তাদের আরো কোর্সে যুক্ত হয়ে নিজের ইলম বৃদ্ধি করার তৌফিক আমার রব যাতে আমাকে দেয়। আল্লাহ যেনো তাহযিব এ যুক্ত সকল মানুষকে রহমত, বরকত ও সুস্থতা দান করেন। বারাকাল্লাহু ফিক।।৷।Posted on Maria MunaTrustindex verifies that the original source of the review is Google. কোর্স থেকে আমি কুরআন শুদ্ধভাবে পড়তে শিখেছি আলহামদুলিল্লাহ।আগের থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো করে পড়তে পারি। আমি বাসায় হুজুর রেখে পড়ছি কিন্তু তার থেকেও আমি উস্তাযের থেকে অনলাইনে ক্লাসে অনেক ভালোভাবে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি মন থেকে Tahzib institute এর জন্য দোয়া করি। তাদের এই রকম উদ্দ্যোগের জন্য আমাদের মত অনেক জেনারেল পড়ুয়ারা আজ কুরআন শুদ্ধ করে পড়তে পারছি। শুধু কুরআন শুদ্ধ করে পড়তেই না আমরা মহানবী(সঃ) এর সীরাহ সম্পর্কে জানতে পেরেছি হাদীস সম্পর্কে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। তাহযিব ইনস্টিটিউটের জন্য মন থেকে দোয়া রইলো ২০৩০ এর মধ্যে যে তারা ১০লক্ষ জেনারেল পড়ুয়া মানুষের কাছে কুরআনের বাণী পৌঁছে দেবার নিয়ত করেছেন আল্লাহ যেন তাদের এই নেক নিয়ত পূর্ণ করেন আমিন।Posted on Junaid AhmedTrustindex verifies that the original source of the review is Google. বিসমিল্লাহির রহমানির রহীম। আলহামদুলিল্লাহ । এই বরকত ময় রমাদান মাসে আল্লাহ তা'আলার কিতাব আল কোরআন পড়ার গুরুত্বপূর্ণ তাজবীদ শিখতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাচ্ছি। সেই সাথে আমাদের উত্তায এবং তাহজিব ইন্সিটিউট কে অনেক অনেক ধন্যবাদ এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তা'আলা তাদের দ্বীনের আরো খেদমত করার তৌফিক দান করুন। আমিন